Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফেসবুক গ্রুপের উদ্যোগে চারাগাছ রোপণ ও মাস্ক বিতরণ


শচীন পাল, ঝাড়গ্রাম: সবুজায়ন ও করোনা সচেতনতার বার্তা হিসেবে চারাগাছ রোপণ ও মাস্ক বিতরণ করা হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকে। সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ "আমারকার ভাষা,আমারকার গর্ব" এর  উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ওড়িশা-ঝাড়খন্ড সীমান্ত লাগোয়া হাতিবাড়ি এলাকায়। চারাগাছ রোপণের পাশাপাশি এদিন পথচলতি মানুষ ও মাঠেঘাটে কর্মরত থাকা শতাধিক মানুষের মধ্যে মাস্ক ও কিছু হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সঙ্গে করোনা সচেতনতার বার্তা দেওয়া হয় সকলকে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেসবুক গ্রুপের এডমিন বিশ্বজিৎ পাল,বঙ্কিম চন্দ্র পাল, সবিতা শতপথী, উৎপল জানা, সুদীপ দন্ডপাট, স্বর্ণ শতপথী, সোনুপ ঘোষ, বিষ্ণু পাণি প্রমুখ সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীগণ। উল্লেখ্য এর আগে গোপীবল্লপুরের কুঠিঘাট রামকৃষ্ণ আশ্রমে, সাঁকরাইলের পাটাশোলে গ্রুপের পক্ষ থেকে চারাগাছ রোপণ করা হয়।


 মেদিনীপুর থেকে গ্রুপের অন্যতম মডারেটর সুদীপ কুমার খাঁড়া জানান, এর আগে কিছুদিন আগে তাঁরা শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে গোপীবল্লভপুরে সুবর্ণরেখার তীরে চারাগাছ রোপণ করেছেন এবং পরিবেশ দিবসের দিন সুবর্ণ রৈখিক এলাকার বিস্তীর্ণ এলাকায় এবং অন্যত্র তাঁদের গ্রুপের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু চারাগাছ রোপণ করেছেন। সুদীপ বাবু আরোও জানান,তাঁরা তাঁদের ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপে যেমন ভাষা ও সংস্কৃতি চর্চা করছেন তেমনি বেশকিছু সমাজসেবা মূলক ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি রূপায়িত করছেন, চারগাছ রোপণের এই কর্মসূচি তারই অংশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code