Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা পরীক্ষার নিয়মে বড়সড় বদল আনল ICMR!


করোনা পরীক্ষার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনল ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (ICMR)।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, করোনা পরীক্ষার ক্ষেত্রে ডাক্তারের প্রেস্কিপশন আর বাধ্যতামূলক নয়। এখন যে কেউ চাইলেই যে কোনও ল্যাব থেকে করোনার পরীক্ষা করাতে পারবেন। 

জানা গেছে, এই মর্মে সব রাজ্যকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান ও ICMR-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব।

নির্দেশিকায় বলা হয়েছে- 

  • রাজ্যগুলিকে নমুনা সংগ্রহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। 
  • করোনা পজেটিভ রোগীদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। 
  • প্রাথমিক পরীক্ষায় যাঁদের রিপোর্ট নেগেটিভ হবে, তাঁদের ক্ষেত্রে RT-PCR টেস্ট করানোর পরামর্শ দেওয়া হয়েছে। 
  • করোনা পরীক্ষার মূল্য যেন সর্বত্র এক রাখা হয়। 
  • রাজ্যগুলির সবকটি ল্যাবেরই করোনা পরীক্ষার যাবতীয় তথ্য রাজ্যের স্বাস্থ্য দফতর এবং ICMR-এর ডেটাবেসে আপডেট করতে হবে। 

ICMR-এর বিশেষজ্ঞদের মতে, যত বেশি সম্ভব করোনা পরীক্ষা, শনাক্তকরণ এবং দ্রুত, যথাযথ চিকিৎসাই হল (test-track-treat) এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code