Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহাকাল চৌপথি থেকে শহীদের বাড়ি পর্যন্ত রাস্তার নাম করণ হবে বিপুল রায় সরণী



ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় ও চীনা সেনার মুখোমুখি সংঘর্ষে ভারতের ২০জন জওয়ান শহীদ হন। যার মধ্যে রয়েছে বাংলারও ২ জন। আজ বিকালে আলিপুরে পৌছায় শহীদ বিপুল রায়ের দেহ। 


হাসিমার‍ায় শ্রদ্ধা জ্ঞাপনের পর দেহ নিয়ে আসা হয় নিজ বাস ভবনে। বিধায়ক, সাংসদ সকলেই উপস্থিত থাকলেও শেষ শ্রদ্ধা জানাতে হাসিমারা সেনা ছাউনিতে পৌছেও প্রধান গেট থেকেই ফিরলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা এবং মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা।  জানা গেছে, সরকারী লিস্টে তাঁদের নাম ছিল না। তাই সেনা ছাউনিতে প্রবেশের অনুমতি ছিল না। 


গান স্যালুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।


সৌরভ চক্রবর্তী জানান, শহীদ বিপুল রায়ের স্মৃতি সৌধ আলিপুরদুয়ারের সামনে করা হবে। পাশাপাশি, পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া ৫ লক্ষ টাকার চেক তুলে দেন।

অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার জানান, মহাকাল চৌপথি থেকে শহীদের বাড়ি পর্যন্ত রাস্তার নাম করণ হবে বিপুল রায় সারণী। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code