Advertisement

ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারও নেই: সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী

Advertisement

১৫ই জুন গভীর রাতে ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মুখোমুখি সংঘর্ষে ২০জন ভারতীয় জওয়ান শহীদ হন। অন্তত ৭৬ জন সেনা আহত অবস্থঅয় হাসপাতালে ভর্তি বলেও জানা গিয়েছে। এরপরেই শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

চিনের কাছে এক ইঞ্চিও জমি হারায়নি ভারত। শুক্রবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘চিন আমাদের সীমান্ত পেরোতে পারেনি।চিন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জল-স্থল-আকাশপথে দেশ রক্ষায় যা করার, তাই করছে সেনা।ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারও নেই। আমাদের কাছে সেই শক্তি আছে।’

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদল বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গালওয়ান সংঘর্ষে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জুনের ২৩ তারিখ ভার্চুয়াল কনফারেন্সে বসছে রাশিয়া-ভারত-চিন।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ