Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্ত সিং অভিনীত শেষ ছবি এই দিল বেচারা ডিজনি হটস্টারে


৮ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও, লকডাউন সেই পরিকল্পনা বদলে গেলো। তাই সুশান্ত সিং আর সঞ্জনা সঙ্ঘী অভিনীত দিল বেচারা  ছবির মুক্তি এবার ডিজনি+হটস্টারে। 

সুশান্ত সিং অভিনীত শেষ ছবি এই দিল বেচারা। তাই আত্মহত্যা-কাণ্ডের পর এই ছবির মুক্তি ঘিরে জোর চর্চা নেটদুনিয়াতে। 

২৪ জুলাই ফক্স স্টার স্টুডিও প্রযোজিত আর মুকেশ ছাবড়া পরিচালিত এই ছবি স্ট্রিমিং হবে। এই ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্র সঞ্জনা সঙ্ঘী এই খবর সোশাল মিডিয়াতে প্রকাশ্যে এনেছেন। 


ছবির পোস্টার শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, "প্রয়াত অভিনেতা ও আমার সহকর্মী সুশান্ত সিং রাজপুতের প্রতিভার বিকাশ এই ছবিতে দেখা যাবে। ভালোবাসা, আশা ও অপরিসীম স্মৃতি রোমন্থনের গল্প দিল বেচারা। 

ডিজনি হটস্টারের (Disney+Hot Star) সাবস্ক্রাইবার এবং নন-সাবস্ক্রাইবার প্রত্যেকে দেখতে পারবেন এই ছবি।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code