Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা হাসপাতালে রোগীদের নতুন মেনু ঠিক করে দিল রাজ্য


কোভিড হাসপাতাল মানেই শুধুমাত্র করোনার চিকিৎসা নয়। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্যের স্বাস্থ দফতর। এবার থেকে সেখানে শুরু করতে হবে অন্যান্য চিকিৎসাও। করোনা আক্রান্তদের অন্যান্য শারীরিক সমস্যা হলে চিকিৎসা করতে হবে কোভিড মেডিক্যাল কলেজগুলিতে। এমনি নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, করোনা চিকিৎসার খরচ ও বেসরকারি হাসপাতাল গুলির গতিবিধি জানিয়ে দিয়েছে রাজ্য। বেধে দিয়েছে করোনা রোগীদের খরচ। 


করোনা হাসপাতালগুলিতে রোগীদের খাবার-দাবারের মান নিয়ে অভিযোগ উঠছিল বারবার। সেই সমস্যা দূর করতে স্বাস্থ্য দফতরের নির্দেশ, চিকিত্‍সাধীন করোনা আক্রান্তদের আরও উন্নত গুণমানের প্রোটিনযুক্ত খাবার দিতে হবে। এখন থেকে করোনা রোগীদের খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ বেড়ে হয়েছে ১৫০ টাকা।

স্বাস্থ্য দফতরের নির্দেশ, এখন থেকে হাসপাতালে করোনা আক্রান্তদের প্যাকেটজাত খাবার দেওয়া হবে। দু’বেলার মেনুতে থাকবে মাছ বা মাংস। 

পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে-
  • ব্রেকফাস্টে দেওয়া হবে ৪টি রুটি, ১টি ডিম, কলা ও দুধ। 
  • লাঞ্চে থাকবে ভাত, ডাল, সবজি, মাছ বা মাংস এবং দই। 
  • ডিনার দেওয়া হবে ভাত, রুটি, ডাল, সব্জি, মাছ বা মাংস।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code