Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশীয় আগ্নেয় অস্ত্র ও ধারাল অস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার কোচবিহারে


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কোচবিহার কোতয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে কোচবিহার ফাঁসিরঘাট এলাকা থেকে দেশীয় আগ্নেয় অস্ত্র ও ধারাল অস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করে I সাথে উদ্ধার হয়েছে একটি মারুতি গাড়িও I

সূত্রের খবর, তাঁরা কোচবিহারে কোনও বড়ো ধরনের অপরাধ করার প্রস্তুতি নিচ্ছিল বলেই জানিয়েছে পুলিশি জিজ্ঞাসাবাদে। 

করোনা ও আম্ফান বিপর্যয়ের পর বিভিন্ন ধরণের অপরাধ বাড়তে পারে বলে অনুমান করছে কোচবিহার পুলিশ। তাই কোনও রকম সন্দেহ ভাজন ঘটনা হলেই পুলিশে খবর দেওয়ার অনুরোধ করেছে কোচবিহার পুলিশ

তদন্ত চলছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা থাকলে কারা জানার চেষ্টা চলছে বলেই জানা গেছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code