রবীন্দ্রনাথ বর্মন ঃ
করোনা আবহের মাঝেই আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। একদিকে যখন করোনার ভয়াল থাবা তখন অন্যদিকে রক্ত সংকটে ভুগছে দেশের বিভিন্ন প্রান্ত। এমন পরিস্থিতিতেও মানুষ ভোলেনি রক্তের মান ভোলেনি রক্তের দাম। আজ এই মহান রক্তদাতা দিবসেও করোনাকে উপেক্ষা করে মহান রক্ত দাতার ভূমিকা নিতে অগ্রণী মানব সমাজ।
"রক্তদান মহান দান", আর আজ বিশ্ব রক্তদাতা দিবসে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোচবিহার উত্তর বিধান সভা কেন্দ্রের পুন্ডিবাড়ি অঞ্চলে রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিনের ওই শিবিরে উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, অঞ্চল সভাপতি গোপালকৃষন দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার, প্রধান নূর ইসলাম, উপপ্রধান শেফালী রায়, প্রাক্তন ব্লক সভাপতি দুলাল সরকার সহ আরও অনেকে।
তৃণমূল কংগ্রেসের এরুপ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্থানীয় বিশিষ্ট জনেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us