Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে ছাড় লক্ষ্মী গনেশের


২০২০ সালটা এবছর খুব সুখের নয় প্রত্যেকের। করোনার অতিমারিতে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া এক বিরাট শূন্যতা। 

রেডজোন থেকে অরেঞ্জ জোনে কৃষ্ণনগর। কিছু কিছু পরিষেবা খোলা থাকবে সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। কিন্তু বেশীরভাগ দোকান বন্ধ,তাই হালখাতা হয়নি। আজ বুদ্ধ পূর্ণিমায় কিছু দোকানে হয়ে গেলো হালখাতা। বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানে দোকানে লক্ষীগনেশ পুজোর আয়োজন করা হয়েছিলো। কিন্তু অনুমতি না থাকায় নম নম করে সারতে হলো পুজো।ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট না থাকলেও লকডাউনে লক্ষ্মীগনেশের বিক্রী বিক্রেতাদের মুখে একটু হলেও আনন্দ দিয়েছে।

পুজো তো হলো কিন্তু এরকম বন্ধ থাকলে আগামী দিনে ব্যাবসায় কতটা লক্ষ্মীলাভ হবে তা নিয়ে বেশ চিন্তিত ব্যাবসায়িক মহল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code