Latest News

6/recent/ticker-posts

Ad Code

দক্ষিণবঙ্গে ধ্বংস লীলা চালিয়ে অম্ফান এবার উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে ধ্বংস লীলা চালিয়ে অম্ফান এবার উত্তরবঙ্গে l সারা রাতব্যাপী ব্যাপক বৃষ্টিপাত ও ভোর থেকেই ঝড় আছড়ে পড়েছে মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় l কিছু কিছু বাড়ির ক্ষতি হলেও বহু গাছ ভেঙে পরে l ব্যাপক ক্ষতি হয় আম, পাট ও ধানের l সারা জেলা জুড়ে এখনো বইছে ঝোড়ো হওয়া সহ বৃষ্টি l


ভারতীয় আবহাওয়া দপ্তর  দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং,  আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিন দিনাজপুর ও মালদা জেলার আগামী পাঁচদিনের আবহাওয়া বার্তায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে। 

ইতিমধ্যে মুর্শিদাবাদের উপর দিয়ে বয়ে চলা আমফান তার গতিবেগ হারিয়ে আপাতত ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় বয়ে চলেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর ও মধ্যবঙ্গ , রাজশাহী, উ খুলনা , ঢাকা , ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে তীব্র ঘূর্ণিঝড় আম্ফান গত ৬ ঘণ্টায় ৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে উত্তর-উত্তর পূর্বে সরে গেছে। খুব সম্ভবত উত্তর-উত্তর-পশ্চিম দিকে আরও সরবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আজ নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code