Latest News

6/recent/ticker-posts

Ad Code

আরও এক নক্ষত্র পতন, চলে গেলেন আমিরের সহযোগী


করোনা আবহেই আরও এক নক্ষত্র পতন। চলে গেলেন আমির খানের সহ অভিনেতা সাই গুন্ডেওয়ার। মাত্র ৪২ বছর বয়সে মস্তিষ্কের কর্কটরোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আমেরিকায় লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ২ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। 

'পিকে' ছাড়াও 'রক অন', 'ডেভিড' ইত্যাদি ছবিতেও অভিনয় করেন তিনি। 

মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ এই খবর জানিয়ে শোক প্রকাশ করে লেখেন, 'অভিনেতা সাইপ্রসাদ গুন্ডেওয়ার, যিনি 'পিকে'র মতো ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগত এক দক্ষ অভিনেতাকে হারাল।'

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code