লকডাউনের মধ্যেই Vodafone Idea গ্রাহকদের জন্য সুখবর, পুরনো প্ল্যানেই মিলবে 4 GB ডেটা
লকডাউনের মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে আনল Vodafone Idea Telecom সংস্থা। কিছুদিন আগেই কিছু নির্দিষ্ট সার্কেলের জন্য দ্বিগুণ ডেটা অফার চালু করেছিল ভোডাফোন। এবার নতুন করে আবার গ্রাহকদের জন্য অফার নিয়ে হাজির হয়েছে ভোডাফোন। পুরনো কিছু প্ল্যানগুলিকে নতুন করে বাজারে আনল ভোডাফোন।
যে সমস্ত প্ল্যানগুলির সঙ্গে অধিক ডেটা অফার দিচ্ছে সেগুলি হল- ২৯৯ টাকা মেয়াদ ২৮ দিন, ৪৪৯ টাকা মেয়াদ ৫৬ দিনে আর ৬৯৯ টাকা মেয়াদ ৮৪ দি। আগে এই প্ল্যানগুলিতে প্রতিদিন ২ GB করে ডেটা পাওয়া যেত, এখন নতুন অফারে গ্রাহকরা পেয়ে যাবে দ্বিগুণ ডেটা মানে পুরনো সস্তার প্ল্যানেই প্রতিদিন 4GB ডেটা। একই সঙ্গে পেয়ে যাবে আনলিমিটেড কলিং আর দিনে 100 টি করে SMS। এছাড়াও থাকছে Vodafone Play, Zee5-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে।
ভোডাফোন এর এই দ্বিগুণ ডেটা প্ল্যানের সুবিধা ওঠাতে পাড়বে দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের গ্রাহকরা। আর 699 টাকার প্ল্যানটি এই রাজ্যগুলি ছাড়াও অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানার গ্রাহকরা ব্যাবহার করতে পাড়বে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us