চারিদিকে এখন একটা ভয়। আর সেই ভয়ের নাম করোনা আতঙ্ক। পৃথিবী জুড়ে চলছে লকডাউন। মানুষ এখন গৃহবন্দী। তবে প্রতিটি দেশের সরকার, প্রতিটি রাজ্যের সরকার প্রানপন লড়াই করে চলেছে এই রোগকে হারানোর জন্য। সরকারের পক্ষ্ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। গরীব মানুষরা সবাই এখন খাদ্যের জন্য চিন্তিত।
আজ তৃণমূল যুব'র পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয় আপার বাগডোগরায়। ব্লক সহ সভাপতি পার্থ প্রতিম রায় জানান- "৫০টি পরিবার কে সাহায্য করা হলো। আগামীতে আরও করা হবে। আমরা সব মানুষের পাশে পৌঁছে যাব।"
এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার যুব সভাপতি বিকাশ সরকার, যুব ব্লক সভাপতি পঙ্কজ রায়, ব্লক সহ সভাপতি পার্থ প্রতিম রায় ও অন্যান্য নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us