Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় রাজ‍্য ও কেন্দ্র ফান্ডে মোট দেড় কোটি টাকা দিল Senco Gold & Diamonds গোষ্ঠী

Pic source: odisha local
করোনা মোকাবিলায় তৎপর কেন্দ্র সরকার ও রাজ‍্য সরকার। করোনা সংক্রমন রুখতে ইতিমধ‍্যে দেশজুড়ে ২১দিনের লক ডাউন চলছে। এদিকে মুখ‍্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তরফ দুটি আলাদা ফান্ড খোলা হয়েছে করোনা মোকাবিলায় সকলের সাহায‍্যের আশা নিয়ে। বিভিন্ন সংস্থা, সেলিব্রিটিরা সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে। 

দেশের এই লড়াইয়ে সামিল হল Senco Gold & Diamonds গোষ্ঠীও৷ প্রধানমন্ত্রী করোনা তহবিল PM-CARES ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা দান করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস৷ 

জানা গেছে, সেনকো গোল্ডের আড়াই হাজার কর্মীর একদিনের বেতন ও বিভিিন্ন ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক সাহায‍্যে এই অনুদান করা হয়েছে। 

সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ একটি মারাত্মক বিপর্যয়ের সঙ্গে লড়াই করছে৷ Senco Gold & Diamonds গোষ্ঠী সেই লড়াইয়ে সামিল৷

সংস্থার চেয়ারম্যান শঙ্কর সেনের কথায়, 'COVID19-এর বিরুদ্ধে বিশ্ব এখন একজোট হয়ে লড়ছে৷ কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার করোনা ভাইরাস ঠেকাতে লড়াই চালিয়ে অসাধারণ কাজ করছে৷ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোষ্ঠীও সরকারের এই লড়াইয়ের শরিক হয়েছে৷ আমরা আমাদের গ্রাহক, কর্মী ও দেশের মানুষকে রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করব৷'

সাথে সাথে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন পরিস্থিতিতেও কোনও কর্মীর বেতন কাটা হবে না৷ ১০০-রও বেশি শোরুমে কর্মরত সব কর্মীকে পুরো বেতন দেওয়া হবে৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code