'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

ডবল ডেটা একই রেখে Recharge মূল্য কমিয়ে দিল Vodafone Idea কোম্পানি

ডবল ডেটা একই রেখে Recharge মূল্য কমিয়ে দিল Vodafone Idea কোম্পানি

এবার ডবল ডেটা অফার আরও ছোট করার সিদ্ধান্ত নিল Vodafone Idea কোম্পানি। এই অফার মাত্র 9টা সার্কেলে পাওয়া যাবে। এছাড়াও 249 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার বন্ধ করল Vodafone Idea।

কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বাই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সার্কেলের গ্রাহকরা 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে ডবল ডেটা অফার পাবেন। 249 টাকা রিচার্জে এবার থেকে গোটা দেশের সব সার্কেলের গ্রাহকরা দিনে 1.5GB ডেটা পাবেন।

ডবল ডেটা অফারে 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করা যাবে। 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে।

দুটি প্ল্যানের সঙ্গেই থাকছে-
1.আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। 
2.সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। 
3. এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে। 


Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in