Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায় মানুষের পাশে এবার হলের মাঠের "বাকি আড্ডা "


বিশ্ব এখন করোনা যুদ্ধে লড়াই করে চলছে, এই অতিমারিতে ভারতও পিছিয়ে নেই l লক ডাউন চলছে দিন ছাড়িয়ে মাসে, এর মধ্যে কেন্দ্র সরকার কিছু ক্ষেত্রে শিথিল করলেও আশার আলো এখনো দেখা যায়নি, ক্রমশ বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা পিছিয়ে নেই আমাদের রাজ্যও l 

এই মহামারীতে সব থেকে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলি, তাঁদের যে রোজগারের পথ বন্ধ l কেন্দ্র থেকে রাজ্য সরকার বিভিন্ন ভাবে সাহায্য করলেও নিত্যপ্রয়োজনে তা যথেষ্ট নয় l এই সময় তাঁদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ l 

শুভঙ্কর, সন্তু, আকাশ, হিমাদ্রি, প্রীতম, সৌভিক, কুনাল, ঝিনুক, শঙ্কু,  বিকাশ,  সুব্রত, বিতান, সঞ্জয় ও অমর এর মত যুবকরা এগিয়ে এসেছে, এরা কেউ বা প্রাইভেট টিউশন পড়িয়ে, ব্যবসা করে টাকা জমিয়ে ছুটে এসেছে মানুষের পাশে দাঁড়াবার জন্য l 

শৈশবের সেই দিনহাটা  হলের মাঠের সরস্বতী পুজোর আয়োজন করতো যে ভাবে সেই ভাবেই ওরা এগিয়ে এসেছে নিজেদের আড্ডা স্থানে মানুষের পাশে দাঁড়াতে l 

একশো দুঃস্থ পরিবারের হাতে তুলে দিল খাদ্য সামগ্রী এই " বাকি আড্ডা " দল l আগামী দিনগুলিতে আরও হাত বাড়িয়ে দেবে বলে জানা গেছে ও আমাদের সমাজকে জানিয়ে গেছে "সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে l"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code