Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে মুক্তি পাবে রিয়েল ফেক


লকডাউনে মুক্তি পাবে  রিয়েল ফেক


চারিদিকে লকডাউনে সবাই গৃহবন্দী। বলতে পারেন সবাই ভীত এখন বর্তমান পরিস্থিতি নিয়ে। কারন মারন ভাইরাস করোনার কবলে সারা পৃথিবীর মানুষ অসহায়। কিন্তু এই গৃহবন্দীতে কি ক্রিয়েটিভ মানুষদের কে আটকে রাখা যায়। ক্রিয়েটিভ মানুষরা বাড়িতে বসে তাদের ক্রিয়েটিভ কাজ উপহার দিচ্ছে মানুষদের।


হ্যাঁ, পরিচালক অঞ্জন বিশ্বাস(কুটু) এর পরিচালনায় মুক্তি পাবে বর্তমান পরিস্থিতির উপরে একটি শর্ট ফিল্ম। নাম "রিয়েল ফেক"। তিন বন্ধুর গল্প। সংসারের দ্বায়ভার যাদের কাঁধের উপর। বলতে পারেন তাদের উপার্জনে চলে সংসারের গাড়ি। কিন্তু এমন সময় সমাজে দেখা যায় এক মারন রোগ করোনা। কি করবে তারা? পারবে কি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে? নাকি সমাজ তাদের নিয়ে যাবে অন্য মোহনায়? এই সব কিছু নিয়ে গল্প "রিয়েল ফেক"। ছবিতে অভিনয় করেছেন অরিন্দম ব্যানার্জি, সুবীর কোটাল, ইন্দ্রনীল চ্যাটার্জি, নন্দিনী দত্ত, সুপ্রভাত মুখার্জি, সুরজিৎ প্রামাণিক, মধুমিতা তা, অভিজিৎ দাস, স্বর্ণালী সাধুখা।ছবিটি মুক্তি পাবে A Bong Binodon ইউটিউব চ্যানেলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code