Latest News

6/recent/ticker-posts

Ad Code

মা মুদিখানায় খরচ আনতে পাঠিয়েছিল, আর ছেলে বাড়ি এল বউ নিয়ে


মা মুদিখানায় খরচ (Groceries) আনতে পাঠিয়েছিল, আর ছেলে বাড়ি এল বউ (bride) নিয়ে। হ্যা- শুনে অবাক হলেও ঘটনা সত্যি। 

লকডাউনে যেখানে সবাই গৃহবন্দী সেখানে বিয়ে! ফলে ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছেলের মা পুলিশের দ্বারস্থ হয়েছেন। শুধু তাই নয় ছেলে আর ছেলের বউকে নিয়ে একেবারে থানায় হাাজির হন তিনি। 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে (Lucknow)। যুবকের মা জানান- "গত দু'মাসে তিনি একবারও বাড়ি থেকে বের হননি। তবে ছেলের কারণে তাঁকে থানায় আসতে হয়েছে। ছেলের উদ্দেশ্য সম্পর্কে কোনও কিছু তিনি বুঝতে পারেননি বলেও তিনি জানিয়েছেন।"

ঘটনার ভিডিয়োতে দেখা যায়, ওই যুবকের মা থানা চত্বরে একটি চেয়ারে বসে রয়েছেন। খানিকটা তফাতে দাঁড়িয়ে রয়েছে তাঁর ছেলে আর ছেলের  বউ। 

Asian News International এর এডিটর স্মিতা প্রকাশ ঘটনাটির ভিডিও করে নিজস্ব ট্যুইটারে দেওয়ার পরেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code