Latest News

6/recent/ticker-posts

Ad Code

কালোবাজারি রুখতে বাজার অভিযান


কালোবাজারি রুখতে বাজার অভিযান

লকডাউন এর সুযোগ নিয়ে কয়েকটি বাজারে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বেশি নিচ্ছেন বলে অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আলিপুরদুয়ার মহকুমা আইনি পরিষেবা সমিতির তরফে আলিপুরদুয়ার দুই নং ব্লকের ডাঙি বাজার এলাকায় বিভিন্ন মুদিখানার দোকানে অভিযান চালানো হয়। 

নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে


নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে



অভিযানে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার দুই নং ব্লক তথা শামুকতলা থানার প্যারালিগেল ভলান্টিয়ার শুভাশীষ দেবনাথ। তিনি হাট বাজারে মাছ, মাংস, সব্জি, ফল সহ সমস্ত দোকানে ঘুরে ঘুরে খোঁজ নেন এবং ব্যবসায়ীদের তথ্যের উপর ভিত্তি করে দামগুলি লিপিবদ্ধ করেন।

সেই সঙ্গে কালোবাজারির অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শুভাশীষবাবু। তিনি জানান, একে একে সলসলবাড়ী, শামুকতলা, যশোডাঙ্গা সহ বিভিন্ন হাটে ইতিমধ্যেই তিনি অভিযান চালিয়েছেন এবং ব্যবসায়ীদের সতর্ক করেছেন যেন কালোবাজারি না করেন এবং আজ ডাঙি বাজারে ক্রেতারা কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code