দেশজুড়ে কোভিড–১৯ মহামারী জনিত পরিস্থিতিতে ব্যবসায়ী এবং ব্যক্তিগত করদাতাদের সুবিধে দেবার জন্য আয়কর দপ্তর উদ্যোগ নিয়েছে। সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরৎযোগ্য অর্থ আয়কর দপ্তর, করদাতাদের দ্রুত ফিরিয়ে দেবে। এর ফলে ১৪ লক্ষ করদাতা উপকৃত হবেন।
পণ্য পরিষেবা কর এবং সীমাশুল্কের ক্ষেত্রেও যাদের টাকা ফেরৎ পাওয়া এখনও বাকি আছে, আয়কর দপ্তর, তাদের সেই টাকাও অবিলম্বে ফিরিয়ে দেবে। এর ফলে, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী সহ প্রায় ১ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হবে। আয়কর দপ্তর থেকে এ বাবদ প্রায় ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us