Latest News

6/recent/ticker-posts

Ad Code

এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয়, মৃত্যুর আগে জানালেন আক্রান্ত চিকিৎসক


তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র-এর টুইট এর এক ভিডিওতে উঠে এসেছে এক ডাক্তারের শেষ অবস্থার ছবি ও তাঁর বক্তব্য করোনা ভাইরাস নিয়ে ৷

সাদা মুখোশে হাসপাতালের বেডে শুয়ে ডাক্তার উসামা রিয়াজ মৃত্যুর কয়েকঘণ্টা আগেই ফোনেই তুললেন ভিডিও ৷ ট্যুইটার থেকে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইনি পাকিস্তানের নাগরিক ও লাহোরের এক নার্সিং হোমের চিকিৎসক ছিলেন ৷ করোনা ভাইরাস আক্রান্ত রোগির চিকিৎসা করতে গিয়ে নিজেই আক্রান্ত এই মারণ ভাইরাসে। শারীরিক অবস্থার অবনতি হতেই থাকে৷ শুরু হয় চিকিৎসকের চিকিৎসা ৷ শেষ সময়েও নিজের দায়িত্ব ভুললেন না তিনি ৷ দেশবাসী ও বিশ্ববাসীকে বার্তা দিয়ে তিনি শুধু বার বার বলেই গেলেন...‘এই ভাইরাস নিয়ে একেবারেই রসিকতা নয় ৷ এই ভাইরাস ভয়ঙ্কর ৷ মারণ ৷ সাবধানে থাকুন, সচেতন থাকুন ৷ এই ভাইরাসের সঙ্গে লড়তে হবেই ৷ দেশকে বাঁচাতে, বিশ্বকে বাঁচাতে সবাইকে একজোট হতেই হবে ৷ আমার পরিবার, আপনার পরিবার সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে হবে....’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code