Latest News

6/recent/ticker-posts

Ad Code

কিশামত দশগ্রাম প্রিমিয়ার লীগে জয়ী কে ডি জি ইউনিট



নিজস্ব সংবাদ একলব্য, ২০ মার্চ ২০১৯ : 
কিশামত দশগ্রাম মোক্তারের বাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ  অনুষ্ঠিত হল KPL ( খেরবাড়িহাট প্রিমিয়ার লীগ) এর চূড়ান্ত পর্যায়ের খেলা। খেলায় অংশগ্রহণ করে দিনহাটা আকাশ মেমোরিয়াল সাথে খেরবাড়িহাট কে ডি জি ইউনিট। 

প্রথমে ব্যাট করতে নেমে কে ডি জি ইউনিট ২৭৭ রান করে ২ উইকেটের বিনিময়ে। জবাবে দিনহাটা আকাশ মেমোরিয়াল সবকটি উইকেট হারিয়ে মোট ১৩৩  রান তোলে। মোট ১৬ দলের এই একদিবসীয়  KPL শুরু হয়েছিল ৮  ফেব্রুয়ারি ২০২০ । আজ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখতে আসা দর্শকের ভীড় ছিল নজর কারার মতো।  খেলা শেষে বিজয়ী দলের ক্যাপ্টেন রাজেশ মোদকের হাতে ট্রফি তুলে দেন চন্দ্রশেখর রায় মহাশয়। এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রসিদ শেখ (১৩৭)।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code