Latest News

6/recent/ticker-posts

Ad Code

অবশেষে পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা!



করোনা আতঙ্কে জর্জরিত বিশ্ব। এমনকি ধীরে ধীরে রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্র তৎপর হয়েছে। একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েই চলছে।

করোনা আতঙ্কের জেরে আগেই সিবিএসই ও আইসিএসই দিল্লী বোর্ডের সব পরীক্ষা স্থগিত করে দিয়েছে। রাজ‍্য সরকারের পক্ষ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাও স্থগিত করেছে সরকার। সমস্ত টানা পোড়নে ইতি টেনে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত করে দিল সরকার। 

সমস্ত স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক ভাবে চলতে থাকায় ক্ষোভ দেখা যায় বিভিন্ন মহলে। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

তবে এবার করোনার জেরে ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করে দিল রাজ্য সরকার। ২৩, ২৫ ও ২৭ তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। ১৫ এপ্রিলের পর নির্ধারিত হবে নতুন সূচি। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code