Latest News

6/recent/ticker-posts

Ad Code

পশ্চিমবঙ্গে প্রথম করোনাভাইরাস সংক্রমণ

trans india limit

পশ্চিমবঙ্গে প্রথম করোনাভাইরাস সংক্রমণ। ইংল্যান্ড থেকে ফেরত এক যুবকের রক্তে মিলেছে ভাইরাসের উপস্থিতি। ৪ দিন আগে লন্ডন থেকে এদেশে ফিরেছিলেন। 

ZEE 24 ঘন্টা সূত্রে জানা গেছে  ৪ দিন আগে লন্ডন থেকে ফিরেছিলেন। বিমান বন্দরে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়েছিল। কিন্তু সংক্রমণ ধরা পড়েনি। উপসর্গও নেই। তাঁকে গৃহবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। লন্ডনে একটি পার্টিতে গিয়েছিলেন ওই ব্যক্তি। জানতে পারেন, ওই পার্টির কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

এরপরই তাঁকে বেলেঘাটা হাসপাতালে পাঠায় বাড়ির লোকজন। পরীক্ষায় তাঁর শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। ওই ব্যক্তির মা নবান্নের উচ্চপদস্থ কর্তা। ছেলের রিপোর্ট আসার পরই বাবা-মা ও গাড়ির চালককে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code