SER21 দিনহাটা:- করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সচেতনতা মুলক ব্যবস্থা গ্রহণের তথ্য সম্মিলিত লিফলেট নিয়ে দিনহাটা পৌর এলাকার বাড়ি বাড়ি বিলি করলেন বাম ছাত্র যুব সংগঠন SFI ও DYFI এর কর্মীরা। এছাড়াও সেই সাথে সাধারণ মানুষ কে শেখালেন হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও টিশু পেপার দিয়ে মাস্ক বানানোর কৌশল।
প্রচারের পাশাপাশি তারা নিজেরাই দলিয় অফিসে বসে স্যানিটাইজার তৈরী করলেন। পরবর্তীতে এগুলি সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে বলে জানালেন SFI-DYFI নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us