Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওয়েবসাইটের মাধ্যমে করা হবে স্ক্রিনিং- করোনা সচেতনতায় গুগুলের প্রয়াস

https://www.projectbaseline.com/study/covid-19/

আপনি করোনাভাইরাস আক্রান্ত কিনা, এবার সেই হদিশ দেবে সার্চ ইঞ্জিন গুগল ৷ ওয়েবসাইটের মাধ্যমে করা হবে স্ক্রিনিং৷ রবিবার সন্ধ্যায় ওয়েবসাইটটি চালু হতেই উপচে পড়ে মানুষের ভিড়৷ নিমেষে শেষ হয়ে যায় প্রথম দিনের বুকিং৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই ওয়েবসাইটটি তৈরি করেছে ইন্টারনেট জায়েন্ট অ্যালফাবেট৷ এটি গুগলের পেরেন্ট বডি৷ মার্কিন প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে এই ওয়েবসাইটটি চালাচ্ছে অ্যালফাবেট৷ 

ওয়েবসাইটে ঢুকলেই মার্কিন নাগরিকরা দেখতে পাবেন তাঁদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ আছে কিনা৷ প্রাথমিকস্তরে শুধুমাত্র উত্তর ক্যালিফোর্নিয়ার দুটি কাউন্টির বাসিন্দাদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে৷ 

সোমবার ওয়েবসাইটের পেজে জানানো হয়, ‘‘দুর্ভাগ্যবশত এই মুহূর্তে নতুন করে নামের বুকিং নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না৷’’ 

তবে কিছু দিনের মধ্যেই ফের ওয়েবসাইটটি চালু করা হবে বলে জানানো হয়েছে৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code