করোনা মোকাবিলায় রবিবার 'জনতা কার্ফু' এর পর মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে লকডাউন করা হচ্ছে। কার্যসময় কমিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক গুলিরও। সাপ্তাহিক দিনগুলিতে ব্যাঙ্ক গুলি খোলা থাকবে দুপুর ২টো পর্যন্ত। এহেন পরিস্থিতিতে গ্রাহকদের সুনিধার জন্য ATM ব্যবহারে কিছুটা শিথিলতার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
মঙ্গলবার তিনি ঘোষণা করলেন আগামী ৩০ জুন পর্যন্ত গ্রাহকরা যেকোনো ব্যাঙ্কের ATM থেকেই টাকা তুলতে পারবেন। থাকছে না ATM ব্যবহারের কোনোরকম উর্ধসীমাও। এরজন্য গ্রাহকদের অতিরিক্ত কোনও চার্জ দিতে হবে না।
এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য নিজের ব্যাঙ্ক একাউন্টে ন্যূনতম ব্যালান্স ও রাখতে হবে না বলে জানিয়েছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us