উত্তরের গুণী সুজন কবি রণজিৎ দেব
শুভাশিস দাশ
আজ যাঁকে নিয়ে এই গুনী সুজনের কলাম তিনি আমাদের অত্যন্ত প্রিয় কবি রণজিৎ দেব ।
এই ক্ষুদ্র পরিসরে তাঁর লেখক জীবনকে তুলে ধরা যাবে না । এক বিশাল সাহিত্য কর্মকাণ্ডর কান্ডারী কবি রণজিৎ দেব । উত্তর ছাড়িয়ে সমগ্র বাংলায় তিনি সমানভাবে সমাদৃত । শুধু কবিতাই নয় তাঁর মূল্য বান প্রবন্ধগুলো সাহিত্যের এক অনন্য দলিল ।
তাঁর সম্পাদনায় দীর্ঘদিন ধরে প্রকাশিত হচ্ছে ত্রিবৃত্ত পত্রিকা ।
এই ত্রিবৃত্ত পত্রিকার পক্ষ থেকেই ত্রিবৃত্ত পুরস্কার দেয়া হয় সাহিত্য সংস্কৃতি এবং সামাজিক কর্মকাণ্ড র উপরে ।
সাহিত্য কর্মের জন্য তাঁর পুরস্কারের ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার ।
সাহিত্যে নিবেদিত প্রাণ কবি রণজিৎ দেবের কবিতার বই এবং প্রবন্ধের বই গুলি পাঠক মহলে যথেষ্ট সাড়া জাগিয়েছে ।
তাঁর লেখনী চলুক অনেক দিন এই কামনা আমাদেরও ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us