Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধেয়ে আসছে বছরের প্রথম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়!

ধেয়ে আসছে বছরের প্রথম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। ৪০-৭০ কিলোমিটার বেগে বিক্ষিপ্ত ঝড় ও বিচ্ছিন্ন ভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে পূর্ব ও মধ্য ভারতের মালভূমি অঞ্চলের তাপমাত্রা বাড়ছে। সাথে বঙ্গোপোসাগরের উচ্চ্চাপ বলয়ের প্রভাবে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়ছে পরিমণ্ডলে। এই ভাবেই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮ তারিখের মধ্যে বিচ্ছিন্ন ভাবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে মুর্শিদাবাদ দিনাজপুর নদীয়া পুরুলিয়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গের ও সংলগ্ন উত্তরবঙ্গের কিছু জায়গায়। 

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। এর পাশাপাশি পূবালী হাওয়া এবং পশ্চিমি হাওয়ার সঙ্ঘাতে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবেই এমন বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এর সঙ্গে বর্ষার কোনও যোগ নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code