![]() |
| প্রতীকী ছবি |
SER-23,বাঁকুড়া ৩১জানুয়ারী
বেশ কয়েক দিন ধরে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির বিভিন্ন অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি । আর এই হাতির হানায় গত রবিবার লটিয়াবনি অঞ্চলের রাধাকৃষ্ণপুর গ্রামের শ্রীকান্ত লোহার নামে এক ব্যক্তির মৃত্যু হয় । স্থানীয় সূত্রে জানাযায় , আবার গতকাল গঙ্গাজল ঘাঁটির ছোট কুমিরা গ্রামে তান্ডব চালায় দাতাল হাতিটি । এবং ক্ষাতিগ্রস্থ বেশ কিছু সবজি ক্ষেত । গ্রামবাসীদের দাবী , বনদপ্তর হাতিটিকে যেন শীঘ্রই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ।
তবে, বনবিভাগের তরফে হাতির অবস্থান ও গতিবিধি জানতে খোলা হয়েছে মিস কল এ্যালাট সার্ভিস । 9015181881ডায়াল করলে সহজেই হাতির অবস্থান সম্পর্কিত একটি বার্তা আসবে ডায়ালকারীর মোবাইলে । যার মাধ্যমে হাতির অবস্থান সম্পর্কে সচেতন হবে সাধারণ মানুষ।
বাঁকুড়া (উত্তর )বনদপ্তর থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আজকের হাতির অবস্থান ও পরিসংখ্যান হল -গঙ্গাজলঘাঁটি ১টি , শীতলা৪টি । বাঁকুড়া (উত্তর)বনবিভাগ দ্বারা এই সমস্ত অঞ্চলের মানুষদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ