বিভিন্ন পশু-পাখির মাংস চেখে দেখবার ইচ্ছে আমাদের অনেকের মনেই থাকে। অনেকে আবার চিকেন কিংবা মাটনেই শান্ত। কেউ আবার নিরামিষ ভোজনেই তুষ্ট। কিন্তু তাই বলে চিকেন বলে পেটে চালান হয়ে যাবে 'কাকের মাংস ।' এ তো মেনে নেওয়া যায় না। কিন্তু এমন ঘটনাই ঘটেছে সম্প্রতি দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে ।
জানা গিয়েছে, কাক মেরে তাদের মাংস চিকেনের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগে গতকাল বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতারও করেছে তামিল পুলিশ। ঘটনা স্থল তামিলনাড়ুর রামেশ্বরম । অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা গিয়েছে ১৫০টি মৃত পাখি । এমনটাই তথ্য দিয়েছেন বনবিভাগের অফিসাররা।
রামেশ্বরমে প্রচুর কাক রয়েছে। সেখানকার স্থানীয়রা সম্প্রতি লক্ষ্য করেন, নিজেদের পূর্বপুরুষের স্মরণে ওই দুই অভিযুক্ত ব্যক্তি ভাত খাওয়াচ্ছিলেন কাকেদের। কিন্তু এর পরই বেশ কিছু কাক মরতে শুরু করে। তখনই স্থানীয়রা বিষয়টি প্রশাসনের নজর গোচর করেন। অফিসাররা তদন্ত করে দেখেন ওই দুই ব্যক্তি ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়াচ্ছিলেন কাকেদের। মৃত্যু হয়েছে ওই কাকেদের। সেই মরে যাওয়া কাকেদের মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলেন তাঁরা। রাস্তার ধারে থাকা খাবারে দোকানে ওই মাংস বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন বনবিভাগের অফিসাররা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ