সব আইনি আবেদন খারিজ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন। আদালত 3 মার্চ ফাঁসির দিন ঠিক করেছে নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর। তারপরেই মরিয়া চেষ্টা হিসাবে নিজেকে গুরুতর অসুস্থ করার চেষ্টায় তিহাড় জেলের কুঠুরির দেওয়ালে মাথা ঠুকল ফাঁসির আসামী বিনয় শর্মা।
জেল ম্যানুয়াল অনুযায়ী, ফাঁসির সময় শারীরিক ও মানসিকভাবে আসামীকে সুস্থ থাকতে হয়। না হলে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। সম্ভবত সেজন্য দেওয়ালে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত ও অসুস্থ করার চেষ্টা চালিয়েছে বিনয় শর্মা। যদিও শেষপর্যন্ত কর্তৃপক্ষের তৎপরতায় বড় কিছু হয় নি। অল্পবিস্তর আঘাত পেলেও রক্তারক্তি কাণ্ড এড়ানো গিয়েছে বলে জেল সূত্রের খবর।
*সংবাদটি সংবাদএকলব্য সম্পাদনা করে, এটি সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত
|
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
*সংবাদটি সংবাদএকলব্য সম্পাদনা করে, এটি সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us