![]() |
| pic source: news18 |
প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সেইসাথে এই প্রথম ICC এর কোনও টুর্নামেন্টও জিতে নিল তারা। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। ৪৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ভারত ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। যশস্বী জয়সওয়াল ৮৮(১২১) এবং তিলক ভার্মা ৩৮(৬৫) রান করেন। এছাড়া উইকেটরক্ষক ধ্রুব জুড়েল এর ২২(৩৮) রান ছাড়া আর কারো দুই অংকের রান নেই। জবাবে ব্যাট করতে নেমে বোলার রবি বিষ্ণোই এর বোলিং এ কিছুটা চাপে গেলেও ওপেনার পারভেজ ইমন ৪৭(৭৯) এবং অধিনায়ক আকবর আলির অপরাজিত ইনিংসে ভর করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us