রবীন মজুমদার, বকুলতলা:-
বেশ কিছুদিন যাবত জয়নগর এর বিধায়কের নামে প্যাড ও স্ট্যাম্প তৈরী করে এলাকার মানুষদের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বানিয়ে তাতে খোদ বিধায়কের নকল স্বাক্ষর দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে বেআইনি কাজ করিয়ে নিচ্ছে বলে মনির তটের এক যুবকের বিরুদ্ধে বকুলতলা থানায় অভিযোগ করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।
গতকাল তাঁর অভিযোগ পাওয়ার সাথে সাথে মনির তট অঞ্চলের উত্তরগড় গ্রামে পৌঁছায় বকুল তলা থানার পুলিশ। সেখানেই অভিযুক্ত সাবির হোসেন মোল্লার সাইবার কাফেটি ঘিরে ফেলে পুলিশ।
উদ্ধার হয় বিধায়ক এর নামে ছাপানো নকল প্যাড এবং রাবার স্ট্যাম্প সহ বেশ কিছু বে আইনি সামগ্রী।
ঘটনাস্থল থেকে পুলিশ সাবির মোল্লা, সুরজিৎ বর এবং হজরত মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সাবির হোসেন মোল্লা পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাসি চালাচ্ছে।ধৃতদের আজ বারুইপুর আদালতে তোলা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us