২০২০-র ১লা এপ্রিল থেকে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা দপ্তরের আওতায় আনা হচ্ছে৷ এরফলে এই সকল শিক্ষক-শিক্ষিকাদের তাদের জন্য নির্ধারিত বেতন দেওয়া হলেও তাঁরা পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন৷
শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যেসমস্ত এমএসকে ও এসএসকে শিক্ষকশিক্ষিকারা পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন তাদের অবসরের বয়স হবে ৬০ বছর আর যারা আগের নিয়মেই কাজ করবেন তাদের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী অবসরের বয়সসীমা ৬৫ বছরই থাকবে৷
শিক্ষা দফতর জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী পার্শ্ব শিক্ষকের সমান সুযোগ-সুবিধা কারা নেবেন এবং কারা নেবেন না, সে বিষয়ে শিক্ষকশিক্ষিকারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন৷ আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে৷ ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us