Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক ২০২০ ভূগোল সম্ভাব্য প্রশ্ন


[ পরীক্ষা দুয়ারে করা নাড়ছে। শেষ মুহূর্তে নীচে দেওয়া প্রশ্নগুলি একটু দেখে নাও। আশাকরি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কাজে লাগবে।]




১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। ১x১৪=১৪ 

১.১ ভূমির সমউচ্চতার সাধারনতল গঠনের প্রক্রিয়াটি হল- ক] অবরোহণ খ] আরোহণ গ] জৈবিক ঘ] পর্যায়ন 
১.২ প্রস্তরময় মরুভূমিকে বলে- ক] আর্গ খ] ওয়াদি গ] হামাদা ঘ] ট্যালাস 

১.৩ মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায়- ক] ট্রপোস্ফিয়ার খ] স্ট্র্যাটোস্ফিয়ার গ] মেসোস্ফিয়ার ঘ] ম্যাগনেটোস্ফিয়ার 

১.৪ আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোতের নাম হল- ক] বেরিং স্রোত খ] ক্যানারি স্রোত গ] ক্যালিফোর্নিয়া স্রোত ঘ] সোমালি স্রোত 

১.৫ সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমান হল প্রায়- ক] ১০০৩.২৫ খ] ১০১৩.২৫ গ] ১০২৩.২৫ ঘ] ১০৩০.২৫ মিলিবার 

১.৬ নদী দ্বারা বিচ্ছিন্ন বহিঃবিধৌত সমভূমিকে বলে- ক] ভ্যালিট্রেন খ] নুনাটক্‌স গ] বার্গস্রুন্ড ঘ] গ্রাবরেখা 

১.৭ পারদের সংক্রমণে যে রোগ হয়- ক] ব্ল্যাকফুট খ] ইটাই ইটাই গ] হেপাটাইটিস ঘ] মিনামাটা 

১.৮ ধওলাধর ও পিরপঞ্জাল পর্বতের মধ্যে অবস্থিত উপত্যাকাটি হল- ক] কুলু খ] কাংড়া গ] লাহুল উপত্যকা ঘ] স্পিতি উপত্যকা 

১.৯ সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে- ক] শতদ্রু খ] নর্মদা গ] মহানদী ঘ] কাবেরী নদীতে 

১.১০ অস্তাচলের শিল্প বলা যেতে পারে- ক] কার্পাস বয়ন শিল্পকে খ] পাট শিল্পকে গ] লৌহ ইস্পাত শিল্পকে ঘ] পেট্রোরসায়ন শিল্পকে 

১.১১ ভারতের সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট রাজ্য- ক] অরুনাচল প্রদেশ খ] বিহার গ] সিকিম ঘ] উত্তরপ্রদেশ 

১.১২ পৃথিবীর সর্বাধিক জনপ্রিয় সামাজিক মাধ্যম- ক] হোয়াটস অ্যাপ খ] রেডিও গ] ফেসবুক ঘ] ট্যুইটার 

১.১৩ যে কার্যাবলীটি কৃষিকাজের অন্তর্ভুক্ত নয়- ক] মৎস্য চাষ খ] ধান চাষ গ] হাঁস-মুরগি প্রতিপালন ঘ] সবজির দোকান দেওয়া 

১.১৪ যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল ২ সেমিতে ১ কিমি, তাদের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার হল- ক] ১৫’ ও ১৫’ খ] ১ ডিগ্রি ও ১ ডিগ্রি গ] ৩০’ ও ৩০’ ঘ] ৪ ডিগ্রি ও ৪ ডিগ্রি 

বিভাগ-‘খ’ 

২। 
A] নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লিখ। [যে কোন ছয়টি] ১x৬=৬ 

১] উৎস অঞ্চলে গঙ্গা নদী ভাগিরথী নামে পরিচিত। 

২] ‘স্যাটেলাইট’ শব্দের অর্থ হল প্রহরী। 

৩] ‘বরফ খাদক’ বলতে চিনুক বায়ুকে বোঝায়। 

৪] প্রতিযোগ অবস্থানের সময় থেকে অমাবস্যা। 

৫] হিমালয় পর্বতের ৪০০০ মিটারের ওপরে আল্পীয় উদ্ভিদ দেখা যায়। 

৬] ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র হল –ট্রম্বে। 

৭] ভারতের NH-১ সড়ক পথটি বিস্তৃত কলকাতা থেকে দিল্লি।


B] উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর। [যেকোনো ছয়টি] ১x৬=৬ 

১] দুটি সিফ্‌ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে ………….. বলে। 

২] ভারতের দুটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের একটি রাজধানী হল- ……………. 

৩] বিশ্বের ২০% অক্সিজেন পাওয়া যায় ………………. অরন্যভূমি থেকে। 

৪] একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র তীব্র গতিসম্পন্ন জলপ্রপাতের সমষ্টিকে বলে …………….। 

৫] ল্যান্ডফিলের বর্জ্য ধোঁয়া জলকে বলে ………………..। 

৬] ………………. জলবায়ু অঞ্চলে একটানা দীর্ঘকালীন শীতকাল লক্ষ্য করা যায়। 

৭] পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল …………………।


C] একটি বা দুটি শব্দে উত্তর দাওঃ [যে কোন ছয়টি] ১x৬=৬ 

১] একটি ডিজেল রেল ইঞ্জিন উৎপাদন কেন্দ্রের নাম লিখ। 

২] বায়ু মধ্যস্থিত জলীয়বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাকে কি বলে? 

৩] পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য ভারত সরকার অথবা রাজ্য সরকারের একটি প্রকল্পের নাম কর। 

৪] ৭২সমস্তE/১৬ টোপো মানচিত্রের RF কত? 

৫] কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে? 

৬] পৃথিবীর কোন কোন সাগরে জোয়ারভাটা প্রভাব নেই? 

৭] নদী ক্ষয়ের শেষ সীমা কোথায়?


D] বামদিকের সঙ্গে ডানদিক মেলাও।          x৪=৪

                                          বিভাগ-‘গ’














৩। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] ২x৬=১২

ক] ধারন অববাহিকা কাকে বলে? অথবা, সমোস্ন রেখা কাকে বলে? 

খ] বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কারা হয়েছে? অথবা, বার্খান থেকে কীভাবে সিফ্‌ বালিয়াড়ি তৈরি হয়? 

গ] E-Waste বা বৈদ্যুতিন বর্জ্য কি? অথবা, জৈব ভঙ্গুর বর্জ্য কি? উদাহরণ দাও। 

ঘ] অনুসারী শিল্প কি? অথবা,ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝ? 

ঙ] মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝ? অথবা, পশ্চিমি ঝঞ্ঝা কি? 

চ] মিলিয়ন শিট কি? অথবা, ভূসমালয় উপগ্রহ কাকে বলে?

ছ] পর্যায়ন/আরোহন/ অবরোহণ/ হিমশৈল কাকে বলে?


বিভাগ-‘ঘ’

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] ৩x৪=১২

ক] রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লিখ। অথবা, মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা কর। 

খ] ভাগিরথী-হুগলী নদী বর্জ্যে কলুষিত নদী হওয়ার প্রভাব ব্যাখ্যা কর। অথবা, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লিখ। 

গ] ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? 

ঘ] ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ কর।  অথবা, উপগ্রহচিত্রের ভৌগোলিক গুরুত্ব ব্যাখ্যা কর [৩টি]

ঙ] জলপ্রপাতের পশ্চাদ অপসারণের কারণ কি?

চ] বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লিখ।

ছ] দিনে কতবার জোয়ার হয় এবং কেন?

জ] অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের মধ্যে কোনটির প্রাবল্য বেশী এবং কেন?

ঝ] গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লিখ।

ঞ] অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টির কারণ লেখ।


বিভাগ-‘ঙ’

৫।

A] যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ ৫x২=১০

ক] বায়ুর অবঘর্ষজনিত যে কোন তিনপ্রকার ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। 

খ] উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে সমমণ্ডলে অবস্থিত স্তরগুলির বর্ণনা দাও। 

গ]  বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ গুলি লিখ।  

ঘ] বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের ৫টি প্রভাব লিখ।

B] যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ৫x২=১০ 

ক] ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা কর। 

খ] ভারতে চা/ কফি/ইক্ষু উৎপাদনের অনুকূল পরিবেশ লিখ। 

গ] কার্পাস বয়ন শিল্পের বর্তমানে ভারতে বিকেন্দ্রীভবনের কারন কি? 

ঘ] বিভিন্ন অঞ্চলে ভারতে জনবন্টনের তারতম্যের পাঁচটি কারন আলোচনা কর।

ঙ] পূর্ব ভারতে লৌহ-ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি উল্লেখ করো।

চ] পশ্চিম ভারতে পেট্র রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ উল্লেখ করো।

ছ] পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ গুলি উল্লেখ করো।



বিভাগ-‘চ’

৬। প্রশ্নের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও।

i] একটি আদর্শ নদী 
ii] সহ্যাদ্রি পর্বত 
iii] পশ্চিমি ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল 
iv] ভারতের উচ্চতম মালভূমি
v] ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র 
vi] দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল 
vii] ভারতের একটি প্রবাল দ্বীপ 
viii] ভারতের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র 
ix] বৃহত্তম উপহ্রদ 
x] ভারতের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ রাজ্য


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code