Latest News

6/recent/ticker-posts

Ad Code

শীতঘুম

শীতঘুম
      -শুভজিৎ রায়

আজকাল আকাশের রঙ অচেনা ঠেকছে!
জিহ্বায় ছড়িয়ে পরেছে অপ্রিয়
তামাটে স্বভাবের স্বাদ,
শীতের ডিসেম্বর আমার মতে ধাতব এক স্থাবর অভিব্যক্তি,
এখানে ভোর গুলো সব ঝাপসা প্রতিমূর্তি!
সারারাত মমির মতো জমে থাকে স্বপ্নিল ঘুম
আর ঘড়ির অবচেতনে ভিড় করে
উৎসব যত কুয়াশা বহুল,
বন্ধ পলকে দেখি অশেষ ধ্বংসপাত,
প্রলয়ময় আবেগের সে একপ্রকার স্তূপ-
কানের দেওয়াল দাঁড়িয়ে থাকে একাকী নিশ্চুপ।।
সেই মৃত্যু বলয়ের কেন্দ্রবিন্দুতে
পাশাপাশি অবস্থান করে
ফ্যাকাসে দুটো বরফ শরীর!
তাদের গায়ে খোদাই করা
শেষ গ্রীষ্মের তীব্র অলংকার;প্রগাঢ় উষ্ণতা প্রয়োজন তাদের ধমনীর অলিতে গলিতে!

পাতা ঝরে যাওয়া হৃদয়ে,হাঁটছে দুজনের অপেক্ষারত চোখ।টিনের আকাশ ঢেকে রেখেছে অনেক না বলা কথা;
ডিসেম্বরের এই ধূসর উপন্যাসের পৃষ্ঠাগুলো
কতদিন দেখেনি সূর্যোদয়
রোদের কবিতা লিখতে চায় বরফে জমা দুজনের আঙুল।কেউ জানে না এই অপেক্ষার দৈর্ঘ্য আর কতো আলোকবর্ষ!
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code