SER-23, বাঁকুড়াঃ
কথিত আছে 'বাঙালীর বার মাসে তেরো পার্বণ' । আর এই তেরো পার্বণের একটি অংশ হিসেবে , আমোদবিলাসী বাঙালীদের কাছে আজ এক বিশেষ দিন অর্থাৎ সরস্বতী পুজো । যুগান্ত ধরে সঙ্গীত ও বিদ্যার দেবী রূপে সরস্বতী বা বাগদেবী পূজিত হয়ে আসছে বাংলার সংস্কৃতিতে ।
কালো মেঘের চোখ রাঙানী ও বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করেই আজ বাঁকুড়া জুড়ে সমারোহে পালিত হল সরস্বতী পূজো । এগুলির মধ্যে অন্যতম হল গঙ্গাজল ঘাঁটির শালীয়াড়া গ্রাম ষোলোআনার পূজো । যাকে কেন্দ্র করে রয়েছে এক প্রাচীন কাহিনী ।
স্থানীয় সূত্রে জানাযায় , প্রায় শতবছরেও আগে নাকি , এই শালীয়াড়া গ্রামে পড়েছিল কলেরার প্রকোপ । প্রিয়জন হারানোর ব্যাথায় বাড়ি বাড়ি কান্নার রোল পড়েছিল । তার পর গ্রামবাসীরা স্মরণ নেয় দেবী সরস্বতীর চরণে । এর ফলে কলেরার প্রকোপ কিছুটা পশমিত হয় । এবং শুরু হয় সরস্বতী পূজো । পাশাপাশি একই সঙ্গে পূজিত হয় দেবীলক্ষী ও দেবীভগবতী ।
পূজোর জন্য শুরু হয় পরিবার পিছু (প্রতি লাঙল পিছু ) দেড় শলী (অর্থাৎ ত্রিশ সের) করে ধান আদায় । যা দিয়ে নির্বাহ করা হয় পূজোর ব্যয় । এভাবেই শতাব্দীরও বেশি সময় ধরে প্রাচীন রীতি মেনেই এখানে পূজিত হয়ে আসছে দেবী সরস্বতী, লক্ষী ও দেবী ভগবতী । সামিল হয় আট থেকে আশি সকালে ।
তবে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে এবং বিনোদনের স্বাদ গ্রহণের জন্য দুইদিন ব্যাপী রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ