Latest News

6/recent/ticker-posts

Ad Code

ট্রেন ঢোকার মুখে ছোঁড়া পাথরে গুরতর জখম যাত্রী,যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন


রবীন মজুমদারঃদক্ষিণ 24 পরগনা, বারুইপুর: ডাউন বারুইপুর লোকালে চেপে বাড়ি ফেরার পথে লাইন থেকে ছোঁড়া পাথরের আঘাতে মাথা ফাটলো এক রেল যাত্রীর। অভিযোগ, মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই এলোপাথাড়ি পাথর ছোঁড়া হয়।  রক্তাক্ত অবস্তায় আহত যাত্রী সঞ্জয় সরদারকে ট্রেন থেকে নামিয়ে বারুইপুর জি আর পি  উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সুত্রে খবর,সঞ্জয় বাবুর মাথায় ৬ টি সেলাই পড়েছে। ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। সঞ্জয় বাবুর বাড়ি বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড গিরিন্দ্র কানন এলাকায়। তিনি পেশায় চালের দোকানদার ও জমির কারবারিও করেন। এর জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

আহত সঞ্জয় সরদার জানান, সোনারপুরে জমি সংক্রান্ত কাজে আলোচনায় গিয়েছিলাম। সোনারপুর থেকে ডাউন বারুইপুর লোকালে ঠিক চালকের পিছনের কামরায় উঠি। কামরায় গেটে আরও দুই তিন জন ছিল।  আমি আমার বন্ধু বিশ্বজিত গেটে দাঁড়িয়েই ছিলাম ভেতরে। মল্লিকপুর ষ্টেশন ছাড়ার মুখেই ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে এলোপাথারি পাথর ছোঁড়া হয়। কি কারনে এই ঘটনা জানি না। বারে বারে মল্লিকপুরে এই ঘটনা হচ্ছে। আমাদের নিরাপত্তা কোথায়। 

একই সাথে সহ বন্ধু বিশ্বজিত নস্কর বলেন,আমরা গেটেই দাঁড়িয়েই ছিলাম। সঞ্জয় বাবু পাশেই ছিলেন। মল্লিকপুর স্টেশন ছাড়ার মুখেই পাথর ছোঁড়া হয়। আর এক যাত্রী আহত হয়েছে বলে জেনেছি। পুলিসের নিরাপত্তা কোথায় ট্রেনে। আমরা সাধারন মানুষ নিরাপত্তার অভাব বোধ করছি। পৌনে ৬ টায় ট্রেন বারুইপুরে ঢুকলে আমরা সঞ্জয় বাবুকে বারুইপুর হাসপাতালে নিয়ে আসি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code