২০২০ সালে এই তারিখ লেখা নিয়ে সতর্ক থাকার কথা বলছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রচার করছেন যে ২০২০ সালে তারিখ লেখা নিয়ে সতর্ক থাকতে হবে।
তারা বলছেন এই বছরটিতে কোনো ধরণের নথিপত্র বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রে পূর্ণাঙ্গ ফরমেটে তারিখ লেখাই ভালো হবে। উদাহরণস্বরূপ বলা যায়: ০১-০১-২০২০ বা ৩১-১২-২০২০ বা এ ধরণের অর্থাৎ বছরকে পূর্ণাঙ্গভাবে লেখা।
যারা এর পক্ষে ক্যাম্পেইন করছেন তাদের যুক্তি হলো কেউ যদি ০১-০১-২০ লিখেন তাহলে কোনো অসাধু ব্যক্তি সেটি সহজেই সামনে দুটো শূন্য দিয়ে ০১-০১-২০০০ বানিয়ে দিতে পারবে বা ২০ এরপর যে কোনো দুটি সংখ্যা বসিয়ে দিতে পারবে। ফলে ব্যাংকের চেক বা ব্যবসা বাণিজ্যের কাগজপত্রের ক্ষেত্রে বড় ধরনের জালিয়াতি বা ক্ষতি করার সুযোগ তৈরি হতে পারে।
এসব কারণে নতুন বছরে তারিখ লেখার ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ অনেকেই শেয়ার করছেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাদের দাবি তারিখ নিয়ে এ সমস্যাটি শুধু ২০২০ সালেই দেখা দিবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ