Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুলের প্রশাসনিক ভবনের দ্বারোদঘাটন ,মাল্টি জিম ও ডাইনিং হলের উদ্বোধন



শান্তনু মাইতি,পূর্ব মেদিনীপুর:

  সুস্থ ও নীরোগ দেহ  সম্পন্ন প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়ে ব্যায়ামাগার , ডাইনিং হল ও  নবনির্মিত প্রশাসনিক ভবনের দ্বারোদঘাটন  উদ্বোধন  হলো পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের বাহাদুরপুর দেশপ্রাণ শিক্ষানিকেতনে ।
           এই উপলক্ষে মঙ্গলবার ( ২৮ শে জানুয়ারি) বিকেল 3 টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে স্কুলের ব্যান্ড, নৃত্যসহ বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহীদ বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন, শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি    শুভারম্ভ হয় ।
                         উদ্বোধক হিসেবে সাংসদ  মাননীয় শিশির অধিকারী(কাঁথি লোকসভা কেন্দ্র)  মহাশয় বিশেষ কাজের জন্য  আসতে না পারায়  উদ্বোধন করেন ভগবানপুর বিধানসভা কেন্দ্র বিধায়ক  মাননীয় অর্ধেন্দু মাইতি ।
                 এছাড়াও উপস্থিত ছিলেন  পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি দেবব্রত দাস, ডিপি এস সি চেয়ারম্যান  শ্রী মানস দাস,ভগবানপুর 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বিশিষ্ট অতিথিবর্গ।
               স্বভাবতই বিদ্যালয়ে জিম সেন্টার  উদ্বোধনে    খুশি ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা। আধুনিকমানের এই ব্যায়ামাগার ও ডাইনিং হলের  স্থাপনকে স্বাগত জানিয়েছেন এলাকার গ্রামবাসীও অভিভাবকরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code