Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়লাবহনকারীর সংগ্রহে ২৫ হাজার বই এর লাইব্রেরি!




 
     বর্তমান নেট দুনিয়ায় বই নামক বস্তুটিকে মানুষ আজ প্রায় ভুলতে বসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এক ময়লাবহনকারীর সংগ্রহে প্রায় ২৫ হাজার বই।

     তিনি আলবার্তো গুটিরেজ, ১৯৯৭ সালে কলম্বিয়াতে একজন আবর্জনা বহনকারী ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। তিনি একদিন খেয়াল করলেন,পঁচা ময়লা আবর্জনার সাথে বইও পড়ে আছে অনাদরে। গুটিরেজ বইগুলো সংগ্রহ করতে থাকলেন। সেই ১৯৯৭ সাল থেকে শুরু। এখনো তিনি এই কাজ করে যাচ্ছেন। অদ্ভুত হলেও সত্যি এবং আশ্চর্যের এই যে তার সংগ্রহশালায় বইয়ের সংখ্যা ছাড়িয়ে এখন দাঁড়িয়েছে ২৫ হাজারে! তাঁর বক্তব্য উত্তরাধিকার সূত্রে আমরা পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে মূল্যবান যা রেখে যেতে পারি তা হলো শিক্ষা। আর শিক্ষার একমাত্র হাতিয়ার বই।

    কলম্বিয়ার বোগাটায় একটি দরিদ্র অঞ্চলে থাকেন গুটিরেজ। এই এলাকার কিশোররা পড়ার সুযোগ পায় কদাচিৎ। অল্প বয়সে তাদের কাজের সন্ধানে নেমে যেতে হয়। এমনই এক এলাকায় গুটিরেজ এখন শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। তিনি শিক্ষা উপকরণ দিয়েছেন ২৩৫ টি স্কুল, কমিউনিটিকে। তার সংগৃহীত বইগুলো দিয়ে তিনি একটি কমিউনিটি লাইব্রেরি গড়ে তুলেছেন।  সংগৃহীত বই তিনি দান করেন বিভিন্ন লাইব্রেরিতে। তার সংগ্রহের বইয়ে সমৃদ্ধ হয়েছে ৪৫০টির অধিক লাইব্রেরি, রিডিং সেন্টার, স্কুলের পাঠকক্ষ। তিনি স্বপ্ন দেখেন একদিন তিনি গোটা কলম্বিয়াকে বই দিয়ে পরিপূর্ণ করবেন। তাঁর ধারণা বই পড়া মানুষ এখন খুবই দরকার এই পৃথিবীতে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code