safe drive save life কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে কোচবিহার আর টি ও পুলিশের সহযোগিতায় আজ দিনহাটার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে একটি আলোচনামূলক অনুষ্ঠান ও ভিডিও প্রদর্শনি করা হয়।
উপস্থিত ছিলেন কোচবিহার আরটিও টেকনিক্যাল কৌশিক সিংহ, দিনহাটা ট্রাফিক ওসি এস আই টিকারাম শর্মা প্রমূখ।
কৌশিক বাবু জানান, আজকের ছাত্রছাত্রিরাই যদি ট্রাফিক নিয়ে সচেতন হয় তবেই আমরা ট্রাফিক সচেতন সমাজ তৈরি করতে পারবো।
বিদ্যালয়ের শিক্ষক মিহির কুমার দেব জানান- দিনের পর দিন দূর্ঘটনা বেড়েই চলছে। এর কারন ট্রাফিক সম্পর্কে সচেতনতার অভাব। আজকের এই অনুষ্ঠান অনেক কাজে লাগবে বলে মনে করি।
এস আই টিকারাম শর্মা ট্রাফিক আইনের গুরুত্বকে ছাত্রছাত্রিদের সামনে তুলে ধরেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ