বহুদিন ধরেই ভারতের সমস্ত টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে। যার ফলে মোবাইল ফোন ব্যবহার প্রায় দুস্কর হয়ে পরছে সাধারণ মানুষের। তা সত্ত্বেও Jio-এর বাজার সর্বোচ্চ। কারণ রিচার্জ প্ল্যানের দাম সবথেকে কম Jio-এর। এবার সেই পথেই পা বাড়াল Vodafone.
পুরনো প্রিপেড প্ল্যানের বদলে নতুন প্রিপেড প্ল্যান আনল ভোডাফোন। জেনে নিন নতুন প্রিপেড প্ল্যান- ৬৪৯ টাকার বদলে ৩৯৯ এবং ৪৯৯ টাকার দুটি নতুন এবং আকর্ষণীয় প্ল্যান আনল ভোডাফোন টেলিকম সংস্থা।
৩৯৯ টাকার প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ১০০ এসএম এস এবং ৪০ জিবি ডেটা। ৪৯৯ টাকার প্ল্যানে থাকছে ৭৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা। এতেই শেষ নয়। বাড়তি সুবিধা হিসেবে থাকছে ৩৯৯ টাকার প্ল্যানে zee 5 সাবস্ক্রিপশন এবং ৪৯৯ টাকার প্ল্যানে থাকছে Amazon Prime মেম্বারশিপ
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

1 মন্তব্যসমূহ
এইসব প্যাকের বৈধতা সম্বন্ধে কিছু জানাচ্ছেনা কেন?
উত্তরমুছুন