Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই দিন ব্যাপী দিনহাটা ২নং ব্লক স্তরে ছাত্র যুব উৎসবের শুরু হল আজ

মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত দিনহাটা ২ নং ব্লক স্তর ছাত্র-যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে দিনহাটা ২নং ব্লকে। 
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন দিনহাটা ২ নং পঞ্চায়েত সভাপতি বীরেন্দ্র নাথ বর্মন।

উপস্থিত ছিলেন দিনহাটা ২নং সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্ত, দিনহাটা ২নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষা  মুক্তি রায়, কোচবিহার জেলা ছাত্র যুব উৎসব কমিটির মন্ত্রী প্রতিনিধি  বিষ্ণব্রত বর্মন, দিনহাটা ২নং পঞ্চায়েত সদস্য সুকুমার বর্মন, মন্ত্রী প্রতিনিধী আরিফ হোসেন প্রমূখ। 

মোট ৩৩ টি ইভেন্টে ১৫০ এর বেশী প্রতিযোগী অংশ নিয়েছেন বলে জানা গেছে।  


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code