![]() |
| ছবি প্রতীকী |
মধ্যশিক্ষা পর্ষদের তহবিল তছরুপ৷ বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের৷ গ্রেফতার পর্ষদের দুই আধিকারিক৷ তহবিল তছরুপের অভিযোগে গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের হিসাবরক্ষক ও তার সহকারীর৷ গোটা ঘটনার পিছনে বড়সড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ মধ্যশিক্ষা পর্ষদের তহবিল থেকে উধাও ২৬ লক্ষ টাকা৷ বৃহস্পতিবার দুপুরে গরমিল নজরে আসে৷ এরপরই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানানো হয়৷ অভ্যন্তরীণ তহবিল রক্ষার দায়িত্বে থাকা আধিকারিকের গ্রেপ্তারির ঘটনায় ফের প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদ৷
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত ।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ