Latest News

6/recent/ticker-posts

Ad Code

নবরূপে 'গাংদুয়া ইকো পার্ক' হাতছানি দিচ্ছে পর্যটকদের



SER-২৩, বাঁকুড়া ২৯ডিসেম্বর : শীত মানেই ভ্রমণবিলাসীদের কাছে এক বড় পাওনা । তাই শীত পড়ার  সঙ্গে সঙ্গে একটুকরো মিষ্টি রোদ মেখে নিতে এবং সবুজ প্রকৃতির কোলে বনভোজন করতে অনেক পর্যটকই  বেছে নিয়েছেন  বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির ' 'গাংদুয়া ড্যাম্প ' ' কে।  যেখানে সবুজ বনান্তরে গাছের পাতার ফাঁকে ফাঁকে রৌদ্রেরা খেলা করে ।
আরও পড়ুনঃ  একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী

ছুটির দিন থাকায় এদিন সকাল থেকেই গাংদুয়া ইকো পার্কে ভীড় ছিল চোখে পড়ার মতো , এতে খুশি অস্থায়ী দোকানদাররা।   বাঁকুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটারের মধ্যেই অবস্থিত গাংদুয়া ড্যাম্প । যা বর্তমানে গাংদুয়া ইকো পার্ক নামে পরিচিতি লাভ করেছে ।

এই ড্যাম্পটিকে আরো আকর্ষণীয় করে তুলতে  সরকারী তরফে  বানানো হয়েছে স্থায়ী পার্ক। যাতে  কোনো  রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য খোলা হয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র , রাখা হয়েছে সিভিক ভোলেন্টিয়ার   । এছাড়াও এই এলাকাটিকে প্লাস্টিক মুক্ত এলাকা হিসাবে  ঘোষণা করেছে  স্থানীয় প্রশাসন।

পর্যটকরা জানায় , স্পীডবোট এবং রাত্রি যাপনের জন্য অতিথি নিবাসের সুবিধা পেয়ে তারা রীতিমতো খুশি ।

আরও পড়ুনঃ  একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code