Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লী বিধানসভা নির্বাচনে আপের হয়ে প্রচার চালাবে প্রশান্ত কিশোর


দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০ কাছে চলে আসার সাথে সাথে সাথে সাধারণ মানুষ উৎসাহী হয়ে উঠেছে। আম আদমি পার্টি ইতিমধ্যে তাদের কাজের ভিত্তিতে জনসাধারণের কাছে নির্বাচনি প্রচার চালাচ্ছে। 

আসন্ন নির্বাচনের জন্য আপ দেশের প্রখ্যাত পেশাদার রাজনৈতিক কৌশলবিদ এবং জনতা দল ইউনাইটেড পার্টির জাতীয় সহ-সভাপতি প্রশান্ত কিশোরের সাথে হাত মিলিয়েছেন। 

আজ সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট বার্তায়  লিখেছেন, 'ভারতীয় পলিটিকাল অ্যাকশন কমিটি (আই-পিএসি) আমাদের সাথে আসছে বলে আমরা আনন্দিত।" 

অর্থাৎ দিল্লী বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর আম আদমি পার্টির হয়ে প্রচার চালাবেন।সূত্রের খবর প্রশান্ত কিশোর এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। নাগরিকত্ব সংশোধনী বিলে কিশোর যখন প্রকাশ্যে তাঁর দল জনতা দল ইউনাইটেডের বিরোধিতা করছেন এবং প্রশ্ন তোলেন তখন কেজরিওয়াল ও কিশোর আনুষ্ঠানিকভাবে হাত মিলিয়েছেন। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code