সংবাদ একলব্য, সাহেবগঞ্জ, ২২ নভেম্বর:
সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত স্তরের প্রাথমিক স্তরের ৩৮ তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল খোচাবাড়ী ২ নং এ পি প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবা কোহিনুর খাতুন বিবি মহাশয়া। আজকের এই খেলার আয়োজন ছিল সম্পূর্ণ অভিনব।
মাঠ সজ্জা, ছোটো ছোটো শিল্পীদের নৃত্য আজকের এই ক্রীড়ানুষ্ঠানকে এক অনন্য মর্যাদা এনে দিয়েছে। অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক মহাশয়কেও খেলায় সম্বর্ধনা দেওয়া হয়। সর্বোপরি সকলের সার্বিক সহযোগিতায় এই খেলা সাফল্য মন্ডিত হয়ে উঠেছে বলে দাবি করেন ক্রীড়া সম্পাদক বিদ্যুৎ সরকার মহাশয়। খেলার বিভিন্ন প্রেক্ষাপট দেখুন ভিডিওতে-
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ