Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক নিয়োগে নয়া বিধি NCTE-র

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতকস্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকা আর বাধ্যতামূলক থাকছে না৷ ২০১১ সালের ২৯ জুলাইয়ের আগে বিএড থাকলে নম্বরের কড়াকড়ি থাকছে না৷ তবে, নম্বরে কড়াকড়িতে ছাড় দেওয়া হলেও থাকছে শর্ত৷

২০১১-র ২৯ জুলাইয়ের পর ডিএড থাকা প্রার্থীদের স্নাতকে ৫০ শতাংশ নম্বর  থাকতেই হবে৷ সেইসাথে বিএড এ ৫০ শতাংশ নম্বর আবশ্যিক৷ ২০১১ সালের বিধি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই৷ এই বিধি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কার্যক হবে৷

নয়া এই ব্যবস্থার ফলে বিরাট সংখ্যক প্রার্থী উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন ৷

সূত্রের খবর, প্রধান শিক্ষক নিয়োগে এই ছাড় দেওয়ার ব্যবস্থা আসতে পারে৷ কেননা, প্রধান শিক্ষক নিয়োগেও স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ আবশ্যিক ছিল৷ তবে, নয়া বিধি কার্যকর হলে এই কড়াকড়ি শিথিল হতে পারে৷ 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code